• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা, কৃষি অফিসার মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৩টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে। মেলায় ৩৮জনকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য সনদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category