• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বই কিনলে মিলছে গাছ উপহার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিজয় মঞ্চে জমে উঠতে শুরু করেছে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৮তম উলিপুর বই মেলা। এরই মধ্যে মেলার ২য় দিন রবিবার (১১ জানুয়ারি) সকালে ব্যতিক্রম এক আয়োজন করেছে, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উপজেলা শাখার ‘দীপালোক’ স্টলটি। বই প্রেমিক ক্রেতারা বই কিনলেই তাদের উপহার হিসেবে দিচ্ছেন, ফলজ, বনজ ও ওষুধি গাছ।

দ্বিতীয় দিনে বইমেলা চত্বরে এসে দেখা যায়, বিভিন্ন প্রকাশনী ও সংগঠনের স্টল গুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের আনা-গোনা। বিজয় মঞ্চে আয়োজন করা হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে কবিতা আবৃত্তি, গান, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই কিনছেন তাদের পছন্দের বই।

কিন্তু দীপালোক স্টলে গিয়ে দেখা গেলো ব্যতিক্রমধর্মী একটি বিষয়। ক্রেতাদের আকর্ষণ করতে স্টলে দেওয়া হয়েছে ব্যানার। ব্যানারে লেখা ‘বই কিনলেই ক্রেতাদের উপহার দেওয়া হচ্ছে গাছ।’

বই কিনলে গাছ উপহার দেওয়া বিষয়ে জানতে চাইলে দীপালোক স্টলে থাকা গ্রীণ ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া বলেন, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন, সারা বাংলাদেশের ন্যায় উলিপুরেও গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা প্রায় ৩ বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকথায় উলিপুর বই মেলায় এই ব্যাতিক্রমধর্মী আয়োজন করেছি এবং পরিবেশ রাক্ষায় গাছের বিকল্প নেই জন্যই এমন আয়োজন করেছি।

বই কিনে গাছ উপহার পাওয়া মোস্তাফিজুর রহমান ও মিনহাজুল ইসলাম বলেন, উলিপুরে প্রতিবছর বইমেলা হয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এখানে এসে বই কিনে গাছ উপহার পেলাম। এমন আয়োজন বইমেলাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। খুবই ভাল লাগলো। এমনটা চলমান থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category