• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়। সকাল সাড়ে দশটায় শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম হারুর অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শফি খান, সনাক সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, শাহীন আহমেদ, সাইফুল ইসলাম, অমিত চন্দ্র পাল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ও সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের কুড়িগ্রাম সংবাদদাতা মোঃ মাহফুজার রহমান খন্দকার।
বক্তারা বৈশাখী টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের ইতিবাচক দিক তুলে ধরে এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। এরপর অতিথিবৃন্দ সম্মিলিতভাবে বর্ষপূর্তির কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category