• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ভুয়া সনদ দিয়ে চাকরি করার অভিযোগ

দিনকাল বিডি / ২৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ে সহকারি গ্রন্থাগারিক পদে জাল সনদ দিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। এই বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ করেও কর্তৃপক্ষের যোগসাজসে বহাল তবিয়তে চাকরি করছেন অভিযুক্ত এক নারী।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার শামছপাড়া গ্রামের বাসিন্দা নজির হোসেনের মেয়ে আঞ্জুমান আরা উক্ত বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক পদে ২০১৫সালে ৩০সেপ্টেম্বর নিয়োগ পান। চাকরিতে যোগদানের ২০১৬সালে তার এমপিও হয় যার ইনডেক্স নাম্বার হলো-১১২৮৩৬৭।

তিনি উক্ত পদে জাতীয় বিশ্ব বিদ্যালয় হতে ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ২০১২সালে রোল নং-২০১২০১২ এবং ১২০০০১৬ রেজিষ্ট্রেশন নাম্বারে দ্বিতীয় বিভাগ নিয়ে পাশ করার সনদ দিয়ে চাকরি নেন। অথচ এই দাখিলকৃত সনদ অনুযায়ী ইনস্টিটিউট অফ এডুকেশন লাইব্রেরি এন্ড ম্যানেজমেন্ট (আইইএলএম) প্রতিষ্ঠান হতে পাশ করেছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আহম্মদ আলীর মেয়ে আঞ্জুমান আরা। নামের মিল থাকায় দীর্ঘদিন নকল সনদ দিয়ে থানাহাট পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ে সহকারি গ্রন্থাগারিক পদে আঞ্জুমান আরা চাকরি করছেন।

এই বিষয়ে ২০২০ সালে এবং ২০২২সালে লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়াও তদন্তকারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের আলী অভিযুক্ত নিকট হতে মোটা অংকের উৎকোচ নিয়ে বিষয়টি ধাপাচাপা দেন। ফলে দীর্ঘদিন ধরে নকল সনদ দিয়ে বেতন,ভাতা ভোগ করে আসছেন ওই অভিযুক্ত নারী।
অভিযোগকারী ফারদিন হাসান ফাহিম অভিযোগ করার কথা স্বীকার করে বলেন,দীর্ঘদিন ধরে আঞ্জুমান আরা ভুয়া সনদ দিয়ে চাকুরি করছেন। এই বিষয়ে একাধিকবার অভিযোগ করে কোন সুরহা হচ্ছে না। চলতি বছর মে মাসে লিখিত অভিযোগ দিয়েছি উপজেলা নির্বার্হ কর্মকর্তা বরাবর। সেই আলোকে ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবার জন্য ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিলেও আজও কোন তদন্ত হয়নি।

ভুয়া সনদের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আঞ্জুমান আরা বলেন, আমার সনদ সঠিক। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
থানাহাট পাইলট বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তৈয়ব আলী বলেন, আঞ্জুমান আরার নিয়োগটি হয়েছে সাবেক প্রধান শিক্ষকের আমলে। তাই তার কাগজপত্র আসল নাকি নকল এই বিষয়ে আমার কিছু জানা নেই। অভিযোগ হবার পর ইউএনও স্যার আমার কাছে তথ্য চেয়েছিল। সেই হিসেবে আঞ্জুমান আরার কাছে তার কাগজ পত্র চেয়েছি সে কাগজপত্র দিতে অস্বীকৃতি জানায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের আলী টাকা নেবার কথা অস্বীকার করে বলেন, আঞ্জুমান আরা বিষয়ে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন ইউএনও স্যারকে দেয়া হয়েছে। গাজিপুর বোর্ড হতে যাচাই করে সনদটি সঠিক পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category