• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার ৬ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী আটক

দিনকাল বিডি / ২৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

মোঃ হাসান, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার ৬ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী মোকলেছুর রহমান (৪৫)কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকায় বুধবার(৩০ নভেম্বর) দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহেরা বেগম (৩৫ )কে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামী মোকলেছুর রহমান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাজফুজ ইসলাম।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর থানার এসআই জাহিদ হাসান, এএসআই সোহাগ পারভেজসহ পুলিশের একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী মোঃ মোকলেছুর রহমানকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, সদর থানার একটি চৌকস টিম দ্রুততার সাথে প্রাথমিক তদন্ত সুচারুভাবে সম্পন্ন করে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category