• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে স্মার্ট ফোন না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে ফরহাদ হোসেন নামের এক সপ্তম শ্রেণীর ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ফরহাদ বেশ কয়েকদিন থেকে মোবাইল ফোন কিনবে বলে বায়না ধরেছে। তবে আজ সকালে তার শয়ন ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি দিয়ে ঝুলে থাকার সময় ওই ছাত্রের মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশী লোকজন দৌড়ে এসে তাকে ফাঁসি থেকে নামিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স এ নিয়ে আসে। সেখাইনেই কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন। মরদেহ পুলিশ থানায় নিয়ে আসেন। নিহত ওই ছাত্র উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ কামালপুর এলাকার আশরাফুল আলমের ছেলে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্ররণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category