• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ দেলদার আলী (৫৭)কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোগডাঙ্গা ইউপির যুগীপাড়া গ্রামের তিনমাথার মোড় সংলগ্ন বাঁশঝারের সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি নাগেশ্বরীর পশ্চিম রামখানা দিঘিরপাড় গ্রামের মোঃ দেলদার আলী (৫৭) কে ১০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক কারবারি দেলদারের নাগেশ্বরী থানায় পূর্বের ২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং সে কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলায় চতুরতার সাথে মাদক ব্যবসা করে আসছিলো।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, পুলিশের অক্লান্ত চেষ্টায় মাদক কারবারি দেলদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category