• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রাম জেলা দুর্নীতি দমন কমিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নানা আয়োজনে কুড়িগ্রাম জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার পর কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক’র) প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন জেলা দুদক’র উপসহকারি পরিচালক মামুন আলী মন্ডল, সহকারি পরিচালক খালিদ মাহমুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশীদ মিলন, সহসভাপতি শিক্ষাবিদ আফতাব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা নুর বখত, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, নাসরিন বেগম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।
কোভিড পরবর্তী সময়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সামাজিক আন্দোলনের কর্মকান্ডগুলো পূণরায় বেগবান করার জন্য আলোচনা করা হয়। এসময় বিদ্যালয়গুলোতে গঠিত সততা সংঘ ও সততা ষ্টোরগুলো চালুকরণ, বিদ্যালয়গুলোতে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ এবং বিভিন্ন দিবসে দুর্নীতি বিরোধী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category