• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কৃষকের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিপক্ষ বলছে নিজেরা আগুন লাগিয়ে ফাঁসানোর চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক কৃষকের বাড়িতে হামলার পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, কৃষকের একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিটেতে পরে আছে আগুনে পুড়া বিভিন্ন সামগ্রী। পুড়া ধ্বংসাবশেষ থেকে কিছু বাঁচানোর চেষ্টা করছেন কৃষক পরিবার। গত শুক্রবার আনুমানিক বেলা ১১ টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী গ্রামের কিতাব আলী(৬০) নামে এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুনের ভয়াবহতা কমে যায়। তারপর আমরা আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি।

ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে কিবতা আলীর চাচাতো ভাই আব্দুল করিম ও তার ছেলেরা তাদের বাড়িতে দেশীয় অস্ত্র সশস্ত্রে হামলা করে বাড়িতে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করছেন কিতাব আলীর চাচাতো ভাই আব্দুল করিম। আব্দুল করিম বলেন, কিতাব আলী ওরফে কিতুর সাথে অনেকদিন ধরে আমাদের জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। কিতু আইনগতভাবে আমাদের সাথে পেরে উঠতে না পেরে নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

কৃষকপুত্র মো. সজিব মিয়া বলেন, ‘আমরা বাড়িতে না থাকায় সুযোগ বুঝে চাচাতো ভাই কাইয়ুমের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ঘরে আগুন লাগিয়ে দেয়। যে ঘরটিতে আগুন লাগিয়েছে সেই ঘরটির একপাশে আমি থাকতাম। আরেক পাশে রান্না-বান্না করা হতো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।অভিযুক্ত কাইয়ুম বলেন, ‘আমাদের সোহাগি বাজারে আমার একটি জরুরি কাজ থাকায় আমি সকাল সাড়ে ১০ টার দিকে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে চলে যাই।

কিছুক্ষণ পর বাড়ি থেকে কল আসে কিতু চাচা নিজের ঘরে আগুন দিয়ে ডাক চিৎকার করছে। আমি তাড়াতাড়ি বাজার থেকে এসে দেখি তাদের বাড়িতে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসেছে। তাদের সাথে আমাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এনিয়ে মারামারির ঘটনায় চাচার এক ছেলে বর্তমানে জেলে আছে। এটা মূলত একটা সাজানো নাটক।

তারা নিজের ঘরে নিজে আগুন দিয়ে আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে লিখত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category