• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কৃষির বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে পার্বতীপুরে তৃতীয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষির বাণিজ্যিকীকরণে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্বতীপুর উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পের ২য় “পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনাতায়নে অনুষ্ঠিত এ পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। কংগ্রেসের শুরুতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হুসাইন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ছাড়াও প্রধান অতিথি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শাহ আলম মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আলী রুবেল। কংগ্রেসে বক্তারা বলেন- বাংলাদেশের মাটি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি। এখানে কংক্রিটের বিল্ডিয়ের চাঁদে পাখির ত্যাগ করা মলের বিঁচি থেকে বিনা যত্নে নানা বৃক্ষের জন্ম হয়। পৃথিবীতে এমন কোন ফল ফসল নাই যা বাংলাদেশের মাটিতে ফলে না।
তারা বলেন, দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারই এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। স্থানীয় কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার কর্মসূচির অর্ন্তভুক্ত কৃষক-কৃষাণীসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ কংগ্রেসে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে দেখেন।
বিশ্বব্যাংক, ইফাদ ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় কৃষি অধিদপ্তরের আওতাধীন সরকারি ৭টি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে বলে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিব হুসাইন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category