• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনে নিহত গার্মেন্টেস কর্মী রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টেস কর্মী রাসেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত রাসেল নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের মো. পিন্টু রহমানের ছেলে। অভাবের তাড়নায় নারায়ণগঞ্জ এলাকায় মোয়াজ্জেম নামের এক ব্যক্তির রেডিমেড পোশাক তৈরীর গার্মেন্টস এ কাজ করতেন রাসেল। গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ ডিআইটি রোড এলাকায় কোটা আন্দোলন দেখতে গেলে রাসেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয় দুজন ছেলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। এরপর রবিবার (১১ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা নিহত গার্মেন্টেস কর্মীর পরিবারে পৌঁছে দেন নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো.মোস্তাকিন সরকার নয়ন এবং জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম -আহবায়ক মো.আনোয়ার শাহ্ প্রমূখ। এসময় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category