• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কোমরের বেল্টে মিললো ৬পিস স্বর্ণেরবার, পাচারকারী আটক

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের চৌগাছা সীমান্তে ১কেজি ২শ’গ্রাম ওজনের ৬পিস স্বর্ণেরবারসহ আতিয়ার রহমান (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার বিকেলে মাশিলা সীমান্তের লক্ষীপুর গ্রামের একটি মাঠ থেকে তাকে আটক করে মাশিলা বিওপি ক্যাম্পের সদস্যরা।আটক আতিয়ার রহমান চৌগাছা উপজেলার গদাধারপুর গ্রামেরমৃত আব্দুস ছাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের মাশিলা বিওপি ক্যাম্পের নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর গ্রামস্থ মাঠের মধ্যে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পায়।

পরবর্তীতে বিজিবি টহলদল তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে। এবং তার শরীর তল্লাশী করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় পাঁচটি ছোট ও একটি বড় আকারের মোট ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১কেজি ২০০ গ্রাম। বাজার মূল্য ৯৬ লক্ষ টাকা

এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং একই সাথে স্বর্ণেরবার ট্রেজারীতে জমা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category