• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেয়া ৯ শিক্ষার্থী আটক! অভিভাবকদের জিম্মায় ছাড়

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ জন শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় মহানগরীর পদ্মা পাড় এলাকা থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে গিয়ে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর কাছে আসতে থাকে।
প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে আরএমপি’র পুলিশ কমিশনারের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মহানগরীর পদ্মা পাড়ে বিভিন্ন স্পর্ট থেকে ৯জন শিক্ষার্থীকে আটক করে (আরএমপি সদর দপ্তর) ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category