• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪শ শতাধিক পরিবারে বিনামূল্যে ভেড়া বিতরণ

দিনকাল বিডি / ৩০০ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ৩১ অক্টোবর সোমবার ৪ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মধ্যে বিনামূল্যে পরিবার প্রতি ২টি করে ৮শ ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এদিন বেলা ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এসব ভেড়া বিতরণ করা হয়। এর আগে ভেড়া বিতরণ উপলক্ষে উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সুবিধাভোগী পরিবারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম অনুপস্থিত ছিলেন। এ সাংসদ সদস্যের অনুপস্থিতিতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে এসব ভেড়া বিতরণ করেন। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবীদ মোঃ মহির উদ্দিন, জেলা ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাস ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান আরিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category