• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

বিশ্বখ্যাত সমাজ সংস্কারক হযরত খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে বাগেরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়। গবেষণা সংস্থা খানজাহান ওয়েলফার ফাউন্ডেশনের আয়োজনে মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা এ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

দুপুর ২ টায় যদুনাথ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়া খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, এদের হাতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল,বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ যায়েদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ সাইদুর রহমান খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ।

রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা আক্তার মিম, তৃতীয় স্থান অধিকার করেছে উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতন এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের সরদার। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ ওমর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাইসুল আলম, তৃতীয় স্থান অধিকার করেছেন উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের নবম শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তার তিশা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category