• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

খুলনায় নিহত পুলিশ কনস্টেবল সুমন কে বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
খুলনায় কোটা আন্দোলনে নিহত পুলিশ কনস্টেবল সুমন ঘরামী কে শনিবার বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা পিতার বীর নিবাসের সামনে ধর্মীয় রিতী মোতাবেক সমাহিত করা হয়েছে। দেশব্যাপী চলমান আন্দোলনে খুলনায় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বাগেরহাট জেলার কচুয়্ উপজেলার কিসমত মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামির পুত্র পুলিশ কনষ্টেবল সুমন কুমার ঘরামী। সে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) এর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২ আগস্ট) কোটা আন্দলনে পুলিশ কনস্টেবল সুমন ঘরামী নিহত হয়।

শনিবার (৩ আগস্ট) বিকাল পাঁচটায় সুমন এর মৃতদেহ মালিপাটন গ্রামে পৌছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারীতে ভারি হয়ে ওঠে মালিপাটন গ্রাম। এসময় কচুয়া উপজেল চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জী, বাগেরহাট সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কচুয়া থানা অফিসার ইন চার্জ মোঃ মহসিন হোসেন উপস্থিত থেকে নিহতের মরদেহ গ্রহন করেন। পরে পুলিশের একটি চৌকশ দল গার্ডঅফ অনার প্রদান করেন। পরে পিতার বীর নিবাসের সামনে সমাহিত করা হয়।

মৃত কালে তিনি স্ত্রী, ৬ বছরের কন্যা , বৃদ্বপিতা, মাতা, ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category