• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

খোলাচোখ পত্রিকার বর্ষসেরা সংবাদ দাতা এ্যডওয়ার্ড পেলেন – নওগাঁর আব্দুল মজিদ মল্লিক

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : সময়ের সাহসী দৈনিক খোলাচোখ পত্রিকার ২০২৪ সালের বর্ষসেরা সাংবাদিক হিসেবে এ্যডওয়ার্ড পেয়েছেন নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক। ২৭ শে ফেব্রয়ারী সন্ধ্যায় ঢাকা মিরপুর-২ মক্কা টাওয়ারে সময়ের সাহসী দৈনিক খোলাচোখ পরিবারের আয়োজনে ৬র্ষ্ঠ বছরে পদার্পণ ও প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলন ২০২৪ বর্ষসেরা শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হয়েছে তিনি।

অনুষ্ঠানে দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক জনাব মাহবুব আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক, লেখক বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সাইদ খান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স, জনাব মো: জাহাঙ্গীর কবির, সমাজ সেবক ও রাজনৈতিক নেতা নাজমুল হাসান তালুকদার (সিআইপি)।

প্রতিনিধি সম্মেলনে দৈনিক খোলাচোখ পরিবারের সদস্য,স্টাফ রিপোর্টার ও বিভিন্ন জেলায় কর্মরত জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৪ সনের দেশ সেরা সংবাদ দাতা হিসেবে দৈনিক খোলাচোখ পরিবারের পক্ষথেকে নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিককে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও সম্মানিত অতিথির হাত দিয়ে এ্যডওয়ার্ড প্রদান করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category