• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪ ও পুরষ্কার বিতারণ

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগেরহাটের আয়োজনে সোমবার যদুনাথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানিক মাহামুদ এর সভাপতিত্বে খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফনউদ্দিন রাখী, দুদক বাগেরহাটের সহকারী পরিচালক আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ , যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল , দুদকের উপ সহকারী পরিচালক,সমীরণ কুমার মন্ডল, মোঃ সজীব আহমেদ, উপজেলা একাডেমি সুপারভাইজার এস,এম,হিশামুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, সদস্য মুখার্জি রবীন্দ্রনাথ,

ফিরোজা নাসরিন ডলি, শেখ শওকত আলী আশরাফী, ইনজামামুল হক, সুমন দাস, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর শেখ বশির আহম্মেদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট এর সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, উপদেষ্টা এস কে হাসিব, সদস্য মাহবুবুর রহমান সুজন, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকবৃন্দ ও ১০ টি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতায বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানর্স আপ স্থান অর্জন করে।রচনা প্রতিযোগিতায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রনব গাঙ্গুলি প্রথম, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের মোহনা মাহি সোনালী দ্বিতীয় ,আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ঐশী তৃতীয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আদর্শ বিদ্যালয়ের অদ্বিতীয়া দাস পৃথা প্রথম, জিকরা সিদ্দিকা দ্বিতীয় এবং বাগেরহাট বহুমুখী কলেজিয়েটের আমেনা আক্তার স্বর্ণা তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category