• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে দুই চিকিৎসককে লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ডাক্তারি চিকিৎসার সঠিক কাগজপত্র দেখাতে না পারা ও অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার অপরাধে দুই চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে পৌর শহরের থানা মসজিদ সড়কের নিউ ডেন্টালের সত্ত¡াধিকারী সমীর বিশ্বাসকে (৪২) পঞ্চাশ হাজার ও গাজী মেডিকেল হলের সত্ত¡াধিকারী মো. জসীম উদ্দিনকে (৫৫) পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রাকিব হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর দেবনাথ।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় সমীর বিশ্বাস ও জসীম উদ্দিন এদের প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category