• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

গলাচিপায় হাতেম আলী ট্রাস্টের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চেক প্রদান

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘অসহায় জনে সেবা সহায়তা-মানুষ মানুষের জন্য’- এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় মরহুম মু. হাতেম আলী স্যার ট্রাস্টের উদ্যোগে ও আমেরিকান প্রবাসী মরহুমের পরিবারবর্গের অর্থায়নে অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ট্রাস্টের আহŸায়ক সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাব্বির আহমেদ নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চেক প্রদান করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মু. শাহ আলম, সাবেক সিনিয়র শিক্ষক সজল দত্ত, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক, ট্রাস্টের সদস্য সচিব আবুবাকার শিবলী, মরহুম হাতেম আলী স্যারের ছোট ছেলে ট্রাস্টের উদ্যোক্তা আমেরিকান প্রবাসী সানিন আহমেদ নাছিম, ট্রাস্টের সদস্য ডা. ফারজানা রশিদ শাম্মী, মো. রিয়াদ হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category