• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গলাচিপায় উপকূল বাতিঘর উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মোঃ রিয়াদ হোসাইন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপাতে এই প্রথম উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও গলাচিপা স্কিল ল্যাব এর পরিচালনায় একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ ঘটেছে। যার নাম উপকূল বাতিঘর। এটি এই জনপদের একটি স্মার্ট লাইব্রেরি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার অফিসার্স ক্লাবের সামনে উপজেলা প্রথম ও ডিজিটাল লাইব্রেরীটি উদ্বোধন করে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর দৃঢ় পরিকল্পনার মধ্য দিয়ে ‘উপকূল বাতিঘর’ নামক ডিজিটাল গ্রন্থাগারটি বাস্তবায়িত হয়।

উদ্বোধনের পরই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া একঝাঁক শিশু ও তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে মানবিক ও সামাজিক কাজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে ‘উপকূল বাতিঘর’ গ্রন্থাগারের।

আধুনিকতার ছোঁয়ায় প্রাণ পেয়েছে গ্রন্থাগারটি। বেশ কিছু সুযোগ সুবিধাও থাকছে এই স্মার্ট গ্রন্থাগারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রায় সকলের বই (সাথে পত্রিকা ও ম্যাগাজিন) পড়ার সুবিধা ও ধার নেয়ার সুযোগ থাকবে, কমপক্ষে ১০,০০০/- ইবুক (ইলেকট্রনিক বুক) ও ভাষা ও দক্ষতা উন্নয়নের জন্যে ভিডিও টিউটোরিয়াল থাকবে, থাকছে ফ্রি ওয়াইফাই জোন ও নির্দিষ্ট সময় কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এছাড়াও সপ্তাহের একদিন গলাচিপা স্কিল ল্যাবের আয়োজনে শেখা ও শেখানোর সুযোগ থাকবে এই গ্রন্থাগারে।

মূলত ওই ভবনটি ছিল একসময়ের একটি পরিত্যাক্ত স্টোর রুম। সেটিকে রুপান্তর করা হয়েছ ডিজিটাল গ্রন্থাগার হিসেবে। এখানে কমপক্ষে ০৫ টি বই দানের মাধ্যমে সদস্যপদ লাভ করা যাবে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই এমন একটি উদ্যোগ নেয়ার জন্য। আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও আমরা এখানে নিজের ইচ্ছে মত বই পড়তে পারব এটা ভেবে অনেক ভালো লাগছে’

উপস্থিত বিশিষ্ট জনেরা মনে করেন, ‘বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘উপজেলাব্যাপী একটা পাঠভ্যাস আন্দোলন গড়ে তোলা ছিল আমার মূল লক্ষ্য। আমি গত তিনমাস আগে একটি অঙ্গিকার করেছিলাম যে গলাচিপায় একটি পাবলিক লাইব্রেরি ও একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি স্থাপন করব। যা আজ বাস্তবায়িত হয়েছে। এই উপকূল বাতিঘর হবে গলাচিপায় প্রান্তিক মানুষের মেধা বিকাশের বাতিঘর।’

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন,‘উপজেলা নির্বাহি অফিসার একটি চমৎকার উদ্যোগ নিয়েছে এবং উপকূল বাতিঘর বাস্তবায়িত করেছে। আমি আশা করব এটি আরও সমৃদ্ধ হবে এবং সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গোল খালি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস প্রমুখ।

এই স্মার্ট উপকূল বাতিঘর এই জনপদে জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমটাই সকলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category