• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ^ময়’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পর্যায়ে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) উদযাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডা. জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ।
এছাড়া সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category