• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলার গলাচিপা শাখায় ইসলামী ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য  ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন। সোমবার সকাল সাড়ে ১০টায় গলাচিপা শহরের খেয়াঘাট সড়কের পাশে অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

পূবালী ব্যাংক গলাচিপা শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার গাজী হাসানুজ্জামান ও সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম। 

এছাড়াও পুবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার পরিচালনা ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হোসাইন, ক্যাশ অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, প্রভাষক গোলাম রব্বানীসহ  শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category