• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গাজীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ে সংবাদ সম্মেলন।

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের সদর উপজেলার মনিপুর বাজারে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন যুবদল নেতা আমির হাসান রিপন।

সংবাদ সম্মেলনে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসান রিপন বলেন, যানজট নিরসনের জন্য লাইনম্যান নিয়োগ দেয়া হয়েছে এবং এ বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তিনি উল্লেখ করেন, ভাওয়াল গড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল, ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জুলহাস কাকা আমাকে বলল”প্রথমে ১০ টাকা নেওয়া হতো, তবে হঠাৎ করে ঈদ বোনাসের জন্য ২০ টাকা নেওয়ার ব্যাপারটা ঠিক হয়নি। তবে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে যে ধরনের মিথ্যা সংবাদ ও তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে আমার ও আমার পরিবারের কোন সম্পৃক্ততা নেই।”

সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সোহাগ মুসল্লি, ছাত্রনেতা সাজিদ ফাহিম, সদর উপজেলার ছাত্রদল সহ তালতলি রোডের লাইন ম্যান নিশান মনিপুর স্কুল রোডএর লাইন ম্যান আলি ও পিরুজালী রোডের লাইন ম্যান আনিস ও হারুন আরও অনেক উল্লেখযোগ্য প্রতিনিধি। উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে পরিস্থিতির বাস্তবতা ও সংশ্লিষ্টদের মন্তব্য শোনা যায়।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি ঘটনার দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category