• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গাজীপুরে জমি দখল চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুরে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলতাব হোসেনের অভিযোগের ভিত্তিতে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

অভিযোগ প্রসঙ্গে আলতাব হোসেন জানান, তিনি পৈতৃক সূত্রে ৯০ শতাংশ জমির মালিক। তবে, নজরুল ইসলাম, সোহাগ মিয়া, ইমরান এবং ইমনসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করছে।

ঘটনার বিবরণে তিনি জানান, গত ৩০শে মার্চ সকাল ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে এবং সীমানা নির্মাণের কাজ শুরু করে। বাধা দিতে গেলে তারা ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। বর্তমানেও অভিযুক্তরা জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা জানিয়েছেন, আমরা ক্রয়সূত্রে এই জমির মালিক। তারা অযথাই এ জমি দাবি করে বিশৃঙ্খলার চেষ্টা করছে। যদি তারা প্রকৃতপক্ষে মালিকানা দাবি করে, তাহলে আদালতে মামলা করুক, আদালতের সিদ্ধান্ত-ই চূড়ান্ত হবে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযোগটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি দখলচেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার তাদের জমির নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category