• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গাজীপুরে ডিকেআইবি’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

এ এইচ সবুজ ,গাজীপুর: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) গাজীপুর জেলার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নার্সারি তত্ত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম খান। এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আবজাল হোসেন।

ডিকেআইবি’র নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ডিকেআইবি নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ আমজাদ হোসেন।

এ সময় সভাপতি পদে সোহরাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল হক রবিন, সহ-সভাপতি রাজু আহমেদ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান মিঠু, যুগ্ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহীনা সুলতানা, অর্থ সম্পাদক মোঃ আয়নাল হক, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক হাসনাত শামীমা জাহান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাদিকুন নাহার, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিয়া, সংরক্ষিত মহিলা সম্পাদক শারমিন জাহান অনু, সাহিত্য সংস্কৃতি ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সুমন সিকদার এবং নির্বাহী সদস্য পদে মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া পাভেল এ সময় শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল উপজেলা শাখার সভাপতি-সম্পাদকসহ কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী (নাটা), হর্টিকালচার, এটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category