• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের

দিনকাল বিডি ২৪ / ২৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ী
ইউনিয়ন এই মৌসুমে আলুর চাষে রেকর্ড স্পর্শ করেছে। আবহাওয়া
অনুকূলে থাকায় এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগে আলুর
খেতগুলো সবুজের সমারোহে ডুবে আছে। কৃষি কর্মকর্তারা
জানিয়েছেন, এখন পর্যন্ত গাছে কোনো মড়ক বা ধসা জাতীয় রোগ
দেখা দেয়নি।
গোদাগাড়ীর কৃষকরা মূলত ডায়মন্ড, এস্টারিক্স এবং কার্ডিনাল জাতের
আলু বেশি চাষ করেছেন। তবে অধিক ফলনের আশায় বার্মা, গ্রানোলা ও
কুপরিসুন্দরী জাতের আলুও আবাদ করা হয়েছে। কৃষকরা প্রত্যাশা
করছেন প্রতি বিঘা জমি থেকে ১০০ থেকে ১২০ মণ আলু পাওয়া সম্ভব।
কৃষকরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে আলু রোপণের খরচ প্রায়
৩০ থেকে ৩৫ হাজার টাকা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি
বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। এছাড়া সারের ঘাটতি এবং
মূল্যবৃদ্ধি চাষীদের জন্য বড় চ্যালেঞ্জ।
উপজেলা কৃষি সম্প্রসারণ মোঃ আল-আমিন হোসেন জানান,
আবহাওয়া অনুকূলে থাকায় এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগে
আলুর বাম্পার ফসলে সম্ভবনাদেখা দিয়েছে। নিয়মিত পরামর্শ দিয়ে
কৃষকদের সঠিক সময়ে সেচ ও নিড়ানি কাজে সহযোগিতা করা
হচ্ছে। কৃষি নির্ভর গোদাগাড়ী উপজেলায় আলু চাষের এই বাম্পার ফলন
কেবল কৃষকের আয় নয়, পুরো এলাকার অর্থনীতিকেও উল্লেখযোগ্যভাবে
প্রভাবিত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category