• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি স্বপন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক মাদক
কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী থানার
ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ
সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ আমিনুল ইসলাম স্বপন, সে চাঁপাইনবাবগঞ্জ জেলার
গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মোঃ
ইলিয়াস আলীর ছেলে।
বৃস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী
থানার ডাইংপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস
ইয়াবা ট্যাবলেট-সহ আমিনুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেন জেলা
ডিবির এসআই মোঃ নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আমিনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর
বোয়ালিয়া থানা এবং ঢাকা মহানগরীর আদাবর থানাসহ বিভিন্ন
থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতেপ্রেরণ
করেছে পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category