• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোপালচরণ স্কুলে প্রতিষ্ঠান প্রধানদের আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আলোচনা সভা ও ওই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকার সুজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, গোপালচরণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি খয়বর হোসেন সরকার, উপজেলা বেসরকারি প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আহসান হাবীব, উপজেলার গোপালচরণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বাবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম সরকার, আব্দুল আজিজ মিয়া, শিক্ষার্থী মাশরাফি মতুর্জ, আয়শা আকতার, সাকিরা রহমান প্রমূখ। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও মানপত্র তুলে দেন অতিথিবৃন্দ। শেষে শিক্ষক কল্যান সমিতির হিসাব নিকাশ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category