• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৩৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৬

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল:
এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সি.কে ঘোষ রোড মিন্টু কলেজ গেইটের পূর্ব পাশে ESSE শোরুমের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকায় ৩৩ গ্রাম হেরোইন মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন (৩২), পিতা-সরোয়ার, মাতা-ললিতা বেগম, সাং-মালগুদাম, ২। মোঃ হানিফ (৩২), পিতা-সিরাজ মিয়া, মাতা-নাছিমা বেগম, সাং-বাঁশবাড়ী কলোনী, উভয় থানা-কোতোয়ালী মডেল,

৩। মোঃ মইনুল ইসলাম ওরফে রাসেল (৪৩), পিতা-মৃতঃ নুরুল ইসলাম, মাতা-মৃতঃ শাহানা ইসলাম, সাং-টান লংগাইর, থানা-পাগলা, এ/পি সাং-নাটকঘরলেন, থানা-পাগলা, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ রবিন (৩২) এর বিরুদ্ধে ০২টি, আসামী মোঃ হানিফ (৩২)এর বিরুদ্ধে ০২টি এবং আসামী মোঃ নবী হোসেন বাবু (২৬) এর বিরুদ্ধে ০৪টি এবং আসামী মোঃ মইনুল ইসলাম ওরফে রাসেল (৪৩) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

এসআই(নিঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকাজান (৬নং ওয়ার্ড) সাকিনস্থ জনৈক আবু বক্কর ছিদ্দিক এর মনোহারী দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল রানা (২৮), পিতা-মোঃ মজিবুর রহমান,

মাতা-মোছাঃ রিনা আক্তার, সাং-পলাশতলী, ২। মোঃ রিয়াজুল ইসলাম (২৮), পিতা-মৃতঃ আমজাদ আলী, মাতা-মাজেদা বেগম, সাং-কালিবাজাইল, ৩। মোঃ জসিম উদ্দিন (৪৫), পিতা-মৃতঃ মফিজ উদ্দিন, মাতা-জোবেদা খাতুন, সাং-বাঁশদী, সর্ব থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৩৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৬ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category