• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

গ্রামীণ যাত্রাপালার ঐতিহ্য ধরে রেখেছে গুজিশহরের প্রেমতলী মেলা

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি
বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে “গ্রামীণ যাত্রাপালা।” যা আগলে রাখতে পারলে সেই জাতির ঐতিহ্য ধরে রাখা সম্ভব।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর “প্রেম গোসাই ” মেলা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে “গ্রামীণ যাত্রাপালা। ” যা দেখার জন্য বিভিন্ন বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ ভীড় করছে মেলায়।
গুজিশহর প্রেম গোসাই মেলা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। পরপর দুবছর করোনার কারনে মেলা অনুষ্ঠিত না হলেও এ বছর স্বরূপে ফিরেছে এই মেলাটি। মেলায় মিষ্টান্নের দোকানের পাশাপাশি রয়েছে কাঠের তৈরি খাট, আলমারি, ড্রেসিং, মেয়েদের কসমেটিকসসহ রয়েছে হরেক রকমের দোকান। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদন দিতে রয়েছে সার্কাস। আর রাত হলেই মানুষ ছুটে আসছে “যাত্রাপালা” দেখার জন্য।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই মানুষের ভীড় চোখে পড়ার মতো। মেলার চারিদিকে মানুষ আর মানুষ। কেউ কাটছেন আগাম টিকেট।
রাজশাহী বাগমারা থেকে যাত্রা দেখতে এসেছেন শাহীন আলম(৪৫)। তিনি প্রতিবেদককে বলেন, কেউ যাত্রাপালার কথা বললে নেতিবাচক বিষয় মনে দোল খেত। এবার গুজিশহর মেলায় এসে তার ব্যতিক্রম দেখলাম। নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর হচ্ছে যাত্রাপালা। মানুষ মনে করতো যাত্রাপালা মানেই অশ্লীলতা। কিন্তু এ মেলায় সে চিন্তাধারার পরিবর্তন হয়েছে। যেভাবে অনুষ্ঠিত হচ্ছে তাতে এ ধরনের যাত্রাপালা পরিবার-পরিজন নিয়ে দেখার মতো। জনগণকে আরও আকৃষ্ট করতে তিনি বেশি বেশি প্রচারণার ওপর জোর দিতে বলেন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রাপালা দেখতে আসা মাসুদ রানা বলেন, এর আগেও যাত্রাপালা দেখেছি এই মেলায়। সেখানে অশ্লীলতা থাকলে এবারে অশ্লীলতার ছিটেফোঁটাও নেই। দেখে ভালো লাগছে। ভালো যাত্রাপালা হলে আবারও যাত্রাপালার হারানো গৌরব ফিরে আসবে।
মেলা কমিটি সূত্রে জানা গেছে, মেলাকে ঘিরে একটি কুচক্রী মহলের উস্কানিতে বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) যাত্রাপালা অনুষ্ঠিত হয় নি। এতে মেলায় আগত দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যান।
মেলা কমিটির সদস্য সচিব ও গুজিশহর হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ মেলার নামডাক সারা দেশজুড়ে। মেলায় অনুষ্ঠিত গ্রামীণ যাত্রাপালা বিগত যত মেলা অনুষ্ঠিত হয়েছে তার থেকে ভালো অনুষ্ঠিত হয়ে আসছে। কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য প্রশাসনকে দিয়ে এই ঐতিহ্যবাহী মেলাকে নষ্ট করার চেষ্টা করছে। আশা করছি এই মেলার যাত্রাপালা সারাদেশে সুনাম অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category