• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ক্রীড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম কস্বাপাড়া সূর্য তরুণ ক্লাবের আয়োজনে এবং ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সৌজন্যে ঈদুল ফিতর উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম কস্বাপাড়া গ্রামে মঙ্গলবার সকাল থেকে খেলা ধুলা শুরু হয়ে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন, ক্রিড়া বিষয়ক সম্পাদক জহির শেখ ও সদস্য আব্দুর রাজ্জাক শেখ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন। সকাল সাড়ে ৯টায় খেলার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হক,স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কাহারসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন ছোলাইমান আলী শেখ। সকাল থেকে দড়ি খেলা,দৌড় প্রতিযোগিতা,বালিশ খেলা,রশি টানা-টানি,সুঁইয়ে সুতা পাড়ানোসহ বিভিন্ন প্রকারের খেলা অনুষ্ঠিত হয়। সারা দিন খেলা শেষে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category