• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান “খাল কাটা থেকে শুরু করে গ্রামাঞ্চলের উন্নয়ন করে গেছেন। বর্তমানে তারই ছেলে দেশের প্রধান মন্ত্রী। নির্বাচনের আগে তিনি যেসকল ওয়াদা দিয়েছেন সেগুলো বাস্তাবায়ন করতে শুরু করেছেন। আমি তারই হাত ধরে আমার নির্বাচনী এলাকা চারঘাট-বাঘার প্রত্যান্ত গ্রামের পিছিয়ে পড়া রাস্তা-ঘাট,হাট বাজারসহ উন্নয়ন করতে চাই। একটু ধৈর্য ধরলে বাস্তবেই উন্নয়ন মূলক কাজ দেখতে পাবেন। এসময় স্থানীয় ইদগাহ ও বিষ্ট বাজারে টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি দেন।
মঙ্গলবার(১২ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার বাউসা ও বাজুবাঘা ইউনিয়নের দেড়কিলো মিটার এইচবিবি রাস্তার কাজের ফলক উন্মোচনকালে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সমালোচনা করে তাদের কথায় বিশ্বাস না করে দুরে থাকার আহ্বান জানান।
প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুতে জানা যায়,১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৯০২ টাকার দেড় কিলো মিটার কাজের মধ্যে রয়েছে-দীঘা হাজিপাড়া থেকে হোমিও চিকিৎসক সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত ৫০ মিটার, বাউসা দক্ষিণ হেদাতীপাড়া গ্রামে জিয়ার বাড়ি থেকে মাজদারের বাড়ি পর্যন্ত ৫০ মিটার এবং বাজুবাঘা ইউনিয়নের বারখাদিয়া মোড়ের পাকা রাস্তা থেকে তোরাফের মোড় পর্যন্ত ৫০ মিটার এইচবিবি রাস্তা করণ।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ প্রকৌশলী মো. আবু বাশির, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাউসা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ রেজাউল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক তাহের ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মাস্টার)’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category