• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গ্রাহকদের দাবীর প্রেক্ষিতে উদ্বোধন হলো পূবালী ব্যাংক পিএলসি’র সাপাহার শাখা

দিনকাল বিডি / ৫০৬ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি’র ৫০৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। গ্রাহকদের চাহিদার ও দাবীর প্রেক্ষিতে পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন আমের বানিজ্যিক রাজধানী খ্যাত সাপাহার উপজেলাবাসী।

০২ জুন সোমবার বেলা ১১ টায় সাপাহার ব্যাংকপট্টি নিউ মার্কেটের ২য় তলায় পূবালী ব্যাংকের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাটের কৃতি সন্তান দক্ষ ব্যাংকার পূবালী ব্যাংক পিএলসি সাপাহার শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সাপাহার শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, আবু জাফর মোঃ রকিবুল্লাহ, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সহকারী-অধ্যাপক নাদিয়া শ্যামস, সাপাহার সোনালী ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান, আমচাষী ও ধামইরহাট উপজেলার আগ্রাদ্বীগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, সাপাহার নিউ মার্কেটের স¦ত্বাধিকারী আব্দুল বারি শাহ চৌধুরীর বড় ভাই,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহ্ চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী,সাপাহার বাজার আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত সহ স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রাহক, সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি দ্রুত সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এবং সাপাহার বাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক সাপাহার শাখার যাত্রা শুরু করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণ ও সকলকে সার্বিক সহযোগিতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category