• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঘরজামাইয়ের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মুন্সি ইকবাল।

চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত এলাকার ঘরজামাই। নূর আলম (রেনুয়ার)। বাড়ি টাংগাইল জেলায়। পিতার নাম আবু বকর সিদ্দিক। বিয়ে করছেন ময়মনসিংহ জেলার পাগলা থানার প্রসাদপুর গ্রামে। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতে থেকে যায় ঘরজামাই হিসেবে। তার চলাফেরা শুরু হয় এলাকার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে।

তিনি বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ও আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ঘনিষ্ঠ ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়ে ওঠেন ভূমিদস্যু। ওই এলাকার মানুষের জমি জোর করে দখলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে হয়েছে মামলাও।

ওই গ্রামের সাধারণ মানুষ জানান, ঘরজামাই নূর আলম খান (রেনুয়ার) চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত।
সব অপরাধ করেও ধরা ছোঁয়ার বাইরে এখনো। পাগলা থানার পুলিশও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রসাদপুর গ্রামের সূর্য্যত আলীর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে নূরে আলম বেনুয়ার। সূর্য্যত আলীর স্ত্রী রাজিয়া খাতুন ও ছেলের বৌকে মেরে রক্তাক্ত করে পালিয়ে যায় নূরে আলম বেনুয়ার। এ বিষয়ে মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল খান মনি বলেন, বিষয়টি আসলে তাদের পারিবারিক।

সরকার পরিবর্তন হওয়ায় কিছু লোক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে এবং ওই এলাকায় একটু জমি কিনে বেনুয়ার বাড়ি করছে। মূলত রাস্তা নিয়ে এক পক্ষ বাধা দেয়।
এ বিষয়ে জানতে বেনুয়ারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ফেরদৌস আলম বলেন, এ ঘটনা তদন্ত করে ব্যবস্থ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category