• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঘুমধুম সীমান্তে উত্তেজনা থমথমে অবস্থা বিরাজ করছে

দিনকাল বিডি ২৪ / ২৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ
বান্দরবানের ঘুমধুমবাসীর নির্ঘুমরাত, এলাকা থমথমে পরিস্থিতি। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে বিকট বোমার শব্দে ও গুলির কারনে নির্ঘুম রাত কেটেছে সীমান্ত ঘেঁষা ঘুমধুম ও তুমব্রুবাসীর।

তবে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৫টা থেকে গোলাগুলি বন্ধ রয়েছে। এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার বন্দুক যুদ্ধের পর রাতে প্রায় ৪ ঘণ্টা বিরতি শেষে আবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলছে বন্দুক যুদ্ধ। এখন মোটামুটি গোলাগুলির শব্দ বন্ধ থাকলেও সীমান্তের পাশে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিকদের মনে আতঙ্ক কাটেনি এলাকার পরিবেশ থমথমে বিরাজ করছে।

স্থানীয়দের তথ্য মতে, গোলাগুলি যেহেতু বন্ধ হয়েছে এবং ঘুমধুম ইউনিয়ন পরিষদের সামনে মায়ানমারের ওপারে থাকা মায়ানমার সীমান্ত রক্ষীবাহিনীদের (বর্ডার গার্ড পুলিশ- বিজিপি) ক্যাম্প আরাকান আর্মিরা পুরোপুরি দখলে নিয়েছে। কেননা, গতকাল দিনভর বন্দুক যুদ্ধের আগ পর্যন্ত সে ক্যাম্পে যারা ছিলেন, তারা যুদ্ধের একপর্যায়ে প্রাণে বাঁচতে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিবি) কাছে আশ্রয় নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি জানান, আজ সকালে যখন বন্দুক যুদ্ধের গোলাগুলি বন্ধ হয়ে দেখি ওই ক্যাম্পে বেশ কিছু সশস্ত্র মানুষের আনাগোনা দেখা গেছে। তার ধারণা, আরাকান আর্মির সদস্যরা মায়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর ক্যাম্পগুলো দখল করে নিয়েছে।

এদিকে, গতকাল সারাদিন ভয়-আতঙ্ক এবং উত্তেজনা ছিল সীমান্ত এলাকায়। একদিকে হাজার হাজার রাউন্ড অনবরত গোলাগুলির শব্দ। অন্যদিকে, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাণে বাঁচাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছেন। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত ও রক্তাক্ত অবস্থায়, আবার কেউ কেউ অস্ত্র ছাড়া খালি গায়ে, খালি হাতে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি) হাতে ধরা দিয়েছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আজিজ বলেন, ভোর ৫টার পর থেকে এখন পর্যন্ত শান্ত আছে। কোনো গোলাগুলির শব্দ নেই। তবে গেল রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছিল।

গতকাল একদিন ও আজ রাতের ব্যবধানে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি বনাম সরকারি বাহিনীর মধ্যকার চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর প্রায় ৯৫ জন সদস্য বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category