• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ফি, শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ও উন্নয়ন প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ তছরুপের প্রাথমিক প্রমাণ মেলায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়, অধ্যক্ষ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ব্যবস্থাপনায় একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভুয়া বিল-ভাউচার তৈরি ও নানা অনিয়মের মাধ্যমে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাৎ করেন। উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ কোনো কাজ না করেই তোলা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় চকউলী এলাকা ও মান্দা উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজ দ্রæত তদন্ত শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বর্তমান সভাপতি মো. আব্দুল মান্নান জানান, “আমি সভাপতি হওয়ার পর থেকে নজরুল ইসলাম বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। গত ২৯ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭১৩৭৭২৫৭৬) থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি চাকরিতে সমস্যা তৈরি করা ও পরিবারকে ক্ষতি করার কথাও বলেন। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এবিষয়ে জানতে চাইলে বরখাস্তকৃত অধ্যক্ষ নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,“সব অভিযোগই ভিত্তিহীন। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category