• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে থেকে ফেনী কারাগারে স্থানান্তর

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) তাকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ এপ্রিল বাবুল আক্তারকে ঢাকা কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়। ১৫ দিন পর পর তার মামলার শুনানি হয়। তাই তিনি চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ছিলেন। নিরাপত্তার স্বার্থে তাকে বুধবার ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। এর আগেও তিনি একাধিকবার ফেনী কারাগারে ছিলেন।’

২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু খুনের মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বাবুলের বিরুদ্ধে স্ত্রী খুনের মামলা বিচারাধীন। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর পরদিন নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন স্বামী বাবুল। ২০২১ সালের ১২ মে বাবুলকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়।অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে বাবুলের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সম্পর্ক হয়। ওই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় মাহমুদাকে খুন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category