• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজায় হাজার হাজার শিক্ষার্থী

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
পুলিশ ও ছাত্রলীগের সাথে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত: শিক্ষার্থীদের সংঘর্ষে সারা দেশের মতো নিহতদের স্মরণে চট্টগ্রামে ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) ৪টার দিকে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হন।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মমভাবে আমাদের পাঁচ ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা হত্যার শাস্তি ও কোটা সংস্কার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।’

গায়েবানা জানাজা শেষে সমবেত শিক্ষার্থীরা মিছিল নিয়ে আন্দরকিল্লা পর্যন্ত যায়। ওই সময় তারা ‘মেধা না কোটা, মেধা মেধা’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ ‘সন্ত্রাসীদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে গায়েবানা জানাজার কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দু’জন ও রংপুরে একজন রয়েছেন।
মঙ্গলবার দুপুরের পর চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েকশত মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে ময়না তদন্ত শেষে চট্টগ্রামে নিহত তিনজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত ওই তিনজন হলেন- কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম, নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ ফারুক এবং এমইএস কলেজের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category