• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের বাঁশখালীতে বেকারি শ্রমিক কে পিটিয়ে হত্যা করার অভিযোগ মালিকের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শাহ আলম (৩৫) নামের এক বেকারি শ্রমিকের খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার সেকেন্ড অফিসার কায়কোবাদ।

নিহত শাহ আলম সাতকানিয়া থানাধিন ১৬ নাম্বার সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপ কানিয়া ৯ নং ওয়ার্ডের মাইজপাড়া জাহাঙ্গিরের বাড়ীর মৃত নূর মোহাম্মদের পুত্র।

জানা গেছে, নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ মায়ের দোয়া বেকারিতে শ্রমিকের কাজ করতো। এখানে সে প্রায় দুই বছর ধরে আছেন। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ওই বেকারিতে ভাত খেতে বসে শাহ্ আলম।
সেখানের আরেকজন শ্রমিক উপজেলার স্থানীয় পূর্ব-জলদী লস্কর পাড়া সিন্নিপুকুর পাড় এলাকার মাহাবুব আলমের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি হয়। বিষয়টি জেনে বেকারির মালিক এজহারুল হক দুইজনকে ডেকে সরিয়ে দেন।

পরেরদিন সকালে প্রায় সাড়ে পাঁচটার দিকে দেখা যায় শাহ্ আলম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বেকারিতে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেকারির মালিক এজহারুল হক জানান, ‘গতকাল দুপুরে নিহত শাহ আলমের সাথে মাহাবুব আলমের কথা কাটাকাটি হয়। মারামারির খবর পেয়ে তাদেরকে সরিয়ে দিই। এদিন রাতে শাহ্ আলম সহ ৭/৮জন শ্রমিক বেকারিতে ছিলেন। মাহাবুব প্রতিদিন বাড়িতে চলে যায়। সকালে আসেন কাজে।

ঘটনার রাতে শাহ আলমের সাথে থাকা কয়েকজন ফজরের নামাযের জন্য চলে যায়। শাহ্ আলম উঠে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। নামায শেষে আসা শ্রমিকরা শাহ আলম কে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়।
নিহত শাহ আলমের স্ত্রী অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এ নির্মম হত্যাকান্ডের বিচার চাই। এ বিষয়ে বাঁশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বেকারির শ্রমিক শাহ আলমকে হত্যার আলামত পাওয়া গেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ তৎফর রয়েছে। এঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও সন্দেহজনক মাহাবুব আলম নামের একজন পলাতক আছে। এ বিষয়ে আইনগত পক্রিয়া অব্যাহ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category