• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাই-ফটিকছড়ির সংযোগ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যোগাযোগ বন্ধ: জন দুর্ভোগ চরমে

দিনকাল বিডি / ৬১ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

এম, এ কাশেম \ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের চাঁদপুর-গোভনীয়া সড়কের ওপর অবস্থিত বেইলি ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে সকল ধরনের যান চলাচল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মীরসরাই পৌরসভার পূর্ব গোভনীয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন ব্রিজটির গোড়ার মাটি সরে যাওয়ায় গতকাল বিকেলে ভেঙে পড়ে। এতে পার্শ্ববর্তী আমবাড়ীয়া, গোভনীয়া এবং মীরসরায়ের পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার প্রায় ৫০ হাজারের ও বেশি মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। মীরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোভনীয়া ছড়ার ওপরে ২০ বছর আগে পুরাতন ব্রিজের ভিতের ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। চাঁদপুর-গোভনীয়া সড়কটি মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার সাথে সংযোগস্থাপনকারী আঞ্চলিক সড়ক হিসেবে অত্যাধিক গুরুত্ববহন করা একটি সড়ক। সূত্র জানায়, উক্ত সড়কটি দিয়ে পাহাড়ি এলাকায় উৎপাদিত শাক-সবজি ছাড়া ও কাঠ, বাঁশ, বালু বোঝাই সহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন নিয়মিত চলাচল করে আসছিলো। যোগাযোগের দ্রæততার জন্য ফটিকছড়ি উপজেলার অনেক পণ্য ও মানুষ চলাচল করে এই সড়কটি দিয়ে। গত ৬ জুন ভারী বৃষ্টি হলে পুরাতন ব্রিজটির বেইজ ধসে পড়ে। বিষয়টি নিয়ে এলাকার মানুষ সড়ক ও জনপথ বিভাগকে জানালে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। তবে, গত কয়েক দিন আবার ও ভারী বর্ষণের পর শনিবার বিকেলে ব্রিজটির একাংশ কাত হয়ে গিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় দেড় কিলোমিটার ঘুরে বাদামতলী আমবাড়িয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন নিয়ে যাতায়াত করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি চরম দুর্ভোগের ও শিকার হচ্ছেন তারা। কিছুদিন ধরে ব্রিজটি দিয়ে এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলো। শনিবার সকাল থেকে এর একাংশের মাটি সরে গেলে তা দেবে যায়। এতে এলাকার মানুষের মাঝে নানাবিধ: উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেইলি ব্রিজের বিষয়ে আমরা অবগত আছি। এটি সংস্কারের জন্য প্রস্তুতি ও ছিলো। তবে, ভারী বৃষ্টি ও স্রোতের কারণে সময়মতো কাজ শুরু করা যায়নি। আবহাওয়ার উন্নতি হলে সংস্কার কাজ শুরু করা যাবে বলে ও জানান তিনি। প্রাসঙ্গিক ক্রমে মীরসরাই উপজেলা কমিশনার (ভূমি) ও মীরসরাই পৌরসভার প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তথাপি, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি দ্রæত সংস্কারের বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে লিখিত ভাবে চিঠি পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category