• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের সাংবাদিক কন্যা রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগপত্রটি আমলে নেন। অভিযোগপত্রভুক্ত চার চিকিৎসক হলেন—ডাঃ লিয়াকত আলী খান, ডাঃ বিধান রায় চৌধুরী, ডাঃ দেবাশীষ সেনগুপ্ত ও ডাঃ শুভ্র দেব। মামলার বাদী সাংবাদিক রুবেল খানের আইনজীবী মোঃ ইকবাল হোসেন জানান, আজ আসামিদের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। অপরজন সময়ের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। নিয়ম অনুযায়ী, মামলাটির বিচার নিষ্পত্তির জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। মহানগর দায়রা জজ আদালতে অথবা মহানগর দায়রা জজ নির্ধারিত অন্য কোনো আদালতে পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। সেই শুনানির তারিখ ধার্য হয়নি।

তদন্ত শেষে গত ২৫ মার্চ এ মামলার অভিযোগপত্র জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। অভিযোগপত্রে চার চিকিৎসকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর চার মাস বয়সী রাফিদা খান রাইফা। এ ঘটনায় তার বাবা রুবেল খান বাদী হয়ে ওই বছরের ২০ জুলাই চার চিকিৎসকের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category