• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ও কোটা আন্দোলন: রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে দুইটি ট্রেন আটকা পড়েছিলো।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে শতো শতো শিক্ষার্থী যোগদান করে৷ সেখানে তারা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন দু’টি আটকা পড়েছিলো সেখানে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দু’টি ট্রেন আটকা পড়েছিলো৷
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন।
এবং সেখানে গিয়ে তারা আন্দোলন রত: শিক্ষার্থীদের সাথে কথা বলছেন।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (দুপুর দেড় টা) আন্দোলন রত: শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও রেলওয়ের কর্মকর্তাদের আলোচনা চলছে। এবং এর ফাঁকে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেযা হয়।
আন্দোলন রত: শিক্ষার্থীদের মধ্যে নের্তৃত্ব দানকারী দু’একজন জানান, আলোচনা ফলপ্রসূ না হলে আবার অবরোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category