• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, টাকা সহ স্বর্ণালংকার লুট: ২ জন ছুরিকাহত

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় দৈনিক আজাদী অনলাইন প্রতিনিধির বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সহ-স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।এ সময় তার এক ভাই ও মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সীতাকুণ্ড পৌরসদরের শেখপাড়া পল্লী বিদ্যুতের পাশের বাসায় এ ঘটনা ঘটে।

সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক আজাদী অনলাইন প্রতিনিধি শেখ সালাউদ্দিন বলেন, শেখপাড়া এলাকায় তার বাড়িতে রাত ৩ টার দিকে ডাকাত দল হানা দেয়। এসময় পরিবারের সদস্যদের জিন্মি করে আলমিরা ভেঙে নগদ টাকা সহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। আলমিরা সহ ঘরের আসবাবপত্র তছনছ করে রাখে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে তার ভাই রাশেল এবং মেয়ের জামাই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল।

তারা এখন সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। ডাকাতির ঘটনার সময় শেখ সালাউদ্দিন বাসায় ছিলেন না। সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category