• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুন্ডে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ : ৪ শিক্ষার্থী আহত, আইএইচটি বন্ধ ঘোষণা

দিনকাল বিডি ২৪ / ২৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটনায় ৪ শিক্ষার্থী আহত হওয়ার পর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে। এর জের ধরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত আইএইচটি আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের বিরোধের কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন-মোফাসসেরুল কাদের, নিউমেন শর্মা, মোহাম্মদ নকিব ও নির্জন মজুমদার।

সূত্র জানায়, বুধবার দুপুরে আইএইচটিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একটি সেমিনারে হঠাৎ করে একদল লোক হামলা চালায়। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর ও হামলা করে।

কলেজ ছাত্রলীগের নেতারা এই ঘটনার জন্য ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রফিকুল ইসলামকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, রফিকুল ইসলাম সহ বহিরাগত সন্ত্রাসীরা আইএইচটির নারী শিক্ষার্থীদের নানা: ভাবে উত্যক্ত করে আসছেন। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে রফিকুল ইসলাম ওই হামলা চালান।

রফিকুল ইসলাম আইএইচটির অষ্টম ব্যাচের ছাত্র। তার সাথে ছাত্রলীগের বর্তমান কমিটির নেতাদের বিরোধ রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় আগামী ১১ মার্চ পর্যন্ত আইএইচটি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছেড়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category