• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবা-নারী দিয়ে ফাঁসানোর হুমকি: পরে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার সেই হুমকি দাতা

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুন, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম থেকে :: চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না দিলে ইয়াবা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেয়া সহ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মোঃ শাহীন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহীন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুর ইউনিয়নের বরমপাড়া গ্রামের মোঃ খোকনের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
সে বায়েজিদ এলাকার গুলশান আবাসি এলাকায় বসবাস করেন।
শনিবার (১৫ জুন) তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা।
ওসি সনজয় কুমার সিনহা বলেন, চট্টগ্রামের বায়েজিদ থানার বাংলাবাজার মোড় এলাকায় শুক্রবার (১৫ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন বাংলাবাজার এলাকার সাইফুল ইসলাম নামে এক অটোরিক্সা চালক কে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করতো। তার ধারাবাহিকতায় শুক্রবার রাতে ও বাংলাবাজার এলাকায় সাইফুলকে পুলিশের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। এ সময় ভিকটিম টাকা দিতে না চাইলে ‘বাবা (ইয়াবা) দিয়ে চালান দিলে দশ বছর জেল খাটবি’, ‘নারী দিয়ে চালান দিলে পনেরো বছর জেল খাটবি’ বলে হুমকি দেয়। টাকা না দিলে বাংলাবাজার এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তোর খবর আছে, এমন ধরনের হুমকি ও দেয় সে।
শাহীন ভিকটিম সাইফুলকে মারধর করে পকেটে থাকা ৫ হাজার টাকা ও ছিনিয়ে নেয়।
এরপর সাইফুল বাংলাবাজার এলাকায় ডিউটি পুলিশকে ঘটনাটি জানায়। পরে অভিযান চালিয়ে রাত ১২টার দিকে শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় সাইফুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকার মধ্যে তিন হাজার টাকা শাহীনের কাছ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং তার বিরুদ্ধে মারামারি, নারী-শিশু নির্যাতন, চুরি ও দ্রুতবিচার আইনের একাধিক মামলা রয়েছে বলে ও জানান দেন ওসি সিনহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category