• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে এবার ফ্লাইওভারের নিচে ঈদগাহ ও জানাজার স্থান নির্ধারণ করে উদ্বোধন করা হলো

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম, থেকে :চট্টগ্রাম মহানগরীতে এবার ঈদগাহ ও জানাজার স্থান নির্ধারণ করে তা উদ্বোধন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম। জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে তৈরি ঈদগাহ ও জানাজার নামাজের স্থান উদ্বোধন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী৷
শুক্রবার (২৪ জুন) বিকেলে ৩০০ ফুট লম্বা ও ৫২ ফুট প্রস্থের এ ঈদগাহ উদ্বোধন করা হয়। এতে একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় দুই হাজার মুসল্লি।

প্রাসঙ্গিক ক্রমে মেয়র বলেন, এলাকায় ঈদগাহ ও জানাজার জন্য কোনো স্থান না থাকায় অনেক সময় সড়কে নামাজ আদায় করতে হতো। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতো, অন্যদিকে মানুষের ভোগান্তি বাড়তো।
মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ঈদগাহ ও নামাজে জানাজার স্থান নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন করতেই ২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে এ প্রকল্প হাতে নিয়েছি৷ ঈদগাহ ও জানাজার স্থানের চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, অজু ও শৌচাগার এবং মরদেহ ধোয়ার ব্যবস্থা ও করেছন বলে জানান দেন তিনি৷

সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অব্যবহৃত এই জায়গাকে ঈদগাহ ও জানাজার স্থানে পরিণত করায়৷ আমরা সবাই মিলে মেয়র মহোদয়ের নের্তৃত্বে চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে নগরবাসীকে উন্নত চট্টগ্রাম উপহার দিতে পারবো৷ সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, জনগণের কল্যাণে এ উদ্যোগ নেয়ায় এলাকাবাসী খুশি৷ জনকল্যাণমুখী উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমরা সবাই এক সঙ্গে কাজ করে যাবো৷

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, হাজ্বী নুরুল হক, গোলাম মোঃ জোবায়ের, সলিমুল্লাহ বাচ্চু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মোঃ বেলাল উদ্দিন, জাফরুল হায়দার সবুজ।
কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে উপস্থিত এ সময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category