• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে কেইপিজেডের কারখানায় স্থানীয়দের চাকরি না দেয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের আনোয়ারার দক্ষিণ কোরীয় কেইপিজেডের একটি কারখানায় স্থানীয়দের চাকরি না দেয়ার অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থী ও স্থানীয়রা।
১৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১০টায় উত্তর বন্দর এলাকায় কেইপিজেডের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানার গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন-স্থানীয় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ফরহাদ খান, মহিলা ইউপি সদস্য রুমি আকতার, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বুলু, যুবলীগ নেতা সাইফুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোং আবদুর রহমান, বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, হামিদুল ইসলাম, হোসাইন মাসুদ, তারেক হোসেন সিজান, মুরাদ হোসেন সাব্বির সহ স্থানীয় শতাধিক চাকরি প্রার্থী।
বৈরাগ ইউনিয়নের বাসিন্দাদের আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেড কারখানা থেকে চাকরিচ্যুত করা এবং নিয়োগ না দেওয়ার অভিযোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে অংশগ্রহণকারীরা জানান।

চাকরিচ্যুত হওয়া হামিদুল ইসলাম বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরই আবেদন করি চাকরির জন্য। ইন্টারভিউ নেওয়ার পর চাকরির নিয়োগপত্র দেয় আমাকে। যোগদানের দিন জিজ্ঞেস করে বাড়ি কোথায়? আনোয়ারা ঠিকানা দেখে তারা জানায়, আজ চলে যান, পরবর্তীতে আপনাকে ফোন করে জানানো হবে। পরবর্তীতে জানানো হয়, স্থানীয় হওয়ার কারণে চাকরিটি আর হয়নি। এ রকম ঘটনার এ রকম ঘটনার শিকার শুধু আমি নই, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার-হাজার যুবক-যুবতীরা।’

স্থানীয় বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘স্থানীয়দের চাকরিচ্যুত ও নিয়োগ না দেওয়ার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে স্থানীয়দের নিয়োগ দান এবং চাকরিচ্যুতদের ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুশফিকুর রহমান বলেন, ‘কেইপিজেডের আড়াই হাজার শ্রমিকের মধ্যে অর্ধেকই স্থানীয়। স্থানীয়রাই অগ্রাধিকার বেশি পাবেন সব কারখানায়। এটি আমেরিকান কারখানার নিয়োগ-নীতিমালা অনুযায়ী এখানে চাকরি হবে।
চাকরিপ্রার্থীদের মধ্যে এটা ভুল বোঝাবুঝি মাত্র। তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে।চট্টগ্রামে কেইপিজেডের কারখানায় স্থানীয়দের চাকরি না দেয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category