• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ছাত্রলীগ’র দু’গ্রুপ মুখোমুখি: সবুজ গ্রুপের হামলায় চোখ হারানোর শঙ্কায় ছাত্রলীগ নেতা রিজভী

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাস মল্লিক সবুজের পক্ষের নেতা-কর্মীদের হামলায় চোখ হারানোর শঙ্কায় পড়েছেন আরেক সৈয়দ মোস্তফা সাদিক রিজভী নামে এক ছাত্র লীগ নেতা।
তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে দলীয় সূত্র জানায়।

আহত রিজভী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।মঙ্গলবার (২৯ জানুয়ারি) চকবাজার থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সৈয়দ মোস্তফা সাদিক রিজভী।

জিডিতে রিজভী লিখেন, গত ২৮ জানুয়ারি আনুমানিক বেলা ১২টার দিকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আমার সার্টিফিকেট সত্যায়িত করতে কলেজে যাই। বাংলা বিভাগের সামনে গেলে সেখানে আমার কিছু রাজনৈতিক বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়।

পরে তারা আমার কলেজে আসার কারণ জানতে চান। যথারীতি আমি তাদের কলেজে আসার কারণ জানাই। এরপর হঠাৎ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মনির রায়হানের নেতৃত্বে শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিয়াউদ্দিন আরমান, শাখা ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মাদ ফয়সাল, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কলেজের ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক, শাখা ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলা চতুর্থ বর্ষের ছাত্র মো. নোমান শিমূ ও ইংরেজি বিভাগের জনি, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব বাবু আমাকে বেধড়ক মারধর শুরু করে।

পরে কলেজের শিক্ষকরা এগিয়ে এলে তারা আমাকে মাটিতে রেখে চলে যায় হামলাকারীরা কলেজে আবার দেখলে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, হামলাকারীরা আমাকে নানা মাধ্যমে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নিলে আরও বড় ধরনের ক্ষতি করবেন বলেও হুমকি দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে একদিকে চোখের ব্যথা অন্যদিকে হুমকির কারণে আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিনযাপন করছি।

জানতে চাইলে সুভাষ মল্লিক সবুজ সাংবাদিকদের বলেন, ছোট ভাইদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সবাইকে ডেকেছি, এবং সবাই বসে ঘটনার মিমাংসা করে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category