• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর একাই ২৮ রাউন্ড গুলি ছুড়েন যুবলীগ কর্মী তৌহিদ: অবশেষে গ্রেপ্তার,

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোড়া সেই অস্ত্রধারী যুবলীগ নেতা সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ নামক দুর্ধর্ষ (৩২) কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর থানার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৫ টি হত্যা মামলা সহ ১২ টি মামলা হয়েছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট সে একাই ছাত্র-জনতার ওপরে ২৮ রাউন্ড গুলি ছুড়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মোঃ তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।
এডিসি তারেক আজিজ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ আগস্ট ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার সম্ভব হয়নি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে জানা যাবে বলে ও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category